বিশ্বনাথে শাহজাহান নামে তরুণ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মো. শাহজাহান হোসেন (২৫) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের ছোট দীঘলী গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে মো. শাহজাহান হোসেন নিজ বাড়ি থেকে নানার বাড়ি গহ্বরপুর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বহু চেষ্টা করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় ২৫ এপ্রিল বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।

নিখোঁজ শাহজাহানের সন্ধানে তার পরিবার উদ্বেগ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে। কেউ তার সন্ধান পেলে ০১৩৩৬-৭২৮৪২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪