ঈদের দিনে নিজ বাড়িতে শুভেচ্ছা বিনিময় করবেন এমপি তাহসিনা রুশদীর লুনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এবারের ঈদ নিজ এলাকায় উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। ঈদের দিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি বিশ্বনাথ পৌরসভার রামধানা গ্রামে অবস্থিত নিজের বাসভবনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এমপি লুনা পরিবার-পরিজনের সঙ্গে নিজ বাড়িতে ঈদ উদযাপন করার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করবেন, যা এলাকাবাসীর জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়।

উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করে বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সকলকে নিরাপদ ও আনন্দমুখরভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪