যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন ‘খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৩শ ৬৬টি পরিবারের মধ্যে নগদ ১০লাখ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার (০৮ মার্চ) বিকাল ২টায় খাগদিওর জামিয়া ইসলামিয়ায় এ অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন। সভাপতিত্ব করেন খাগদিওর জামিয়া ইসলামিয়া পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম চৌধুরী লয়লা। অনুষ্ঠানে স্থানীয় বৃহত্তর খাগদিওর, হুসেননমকী, চিন্তামনি, নশিওরপুর, সাতবিলা, শিবেরচক, বাদেশপুরসহ স্থানীয় ২৫টি গ্রাম ও মহল্লার ৩শ ৬৬টি পরিবারসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের জন্য প্রদত্ত অনুদান এলাকার স্থানীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
খাগদিওর জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন খাগদিওর জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, প্রধান শায়খুল হাদিস হাফিজ মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী, হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, সমাজকর্মী আবরার মোস্তফা খান, ডা. আব্দুল জলিল, বেলাল আহমদ, আব্দুল মুকিত, আজির উদ্দিন, হোসাইন আহমদ শাহীন, আবুল খায়ের মাছনুন, মাওলানা রুহুল আমিন, ফখরুল হাসনাত চৌধুরী এবাদ, ফয়সাল আহমদ, হাফিজ আবু বকর, মুহিবুর রহমান এলাই, ফজলুল হক মিনু, আব্দুল বারিক, সোহেল আহমদ দলা, আবুল কালাম, মো. তারা মিয়া মেম্বার, মাওলানা ওয়ারিস উদ্দিন মেম্বার, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, আব্দুল হাদি, আবু হানিফা, এসএম হেলাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন এবং দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মোট ২৫টি গ্রাম ও মহল্লার ৩শ ৬৬টি পরিবারের মধ্যে এসব অনুদান বিতরণ করা হয়। উল্লেখ্য : ২০১৯ সাল থেকে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতি বছর পবিত্র মাহে ও ঈদুল ফিতর উপলক্ষে অনুদান বিতরণ করে আসছে। এছাড়াও ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খাগদিওর জামিয়ার নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে।







