বিশ্বনাথে সিএনজি চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক ২

Ayas-ali-Advertise
বিশ্বনাথে সিএনজি চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক ২
বিশ্বনাথে সিএনজি চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক ২।
বিশ্বনাথে সিএনজি চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক ২
বিশ্বনাথে সিএনজি চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক ২।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও চালকদের হাতে ২ ব্যক্তি আটক হয়েছেন। পরে, তাদের পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রাম এলাকা থেকে ওই ২ ব্যক্তিকে আটক করা হয়। হলেন সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কালিজুরি গ্রামের স্বপন মিয়া (৩৫) এবং সিলেটের শাহপরান থানার মেন্দিবাগ এলাকার আতর আলীর ছেলে শাহীন আহমদ (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিএনজি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উপজেলার রামপাশা ইউনিয়নের কোনাপাড়া জামে মসজিদের পাশে নিজের সিএনজিচালিত অটোরিকশা রেখে মসজিদে প্রবেশ করেন খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা হানিফ আলী। এই সুযোগে আটক দুই তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে রাজাগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ডের চালকসহ স্থানীয় জনতা তাদের ধাওয়া করেন। প্রায় পাঁচ মাইল ধাওয়া শেষে উপজেলার পাহাড়পুর গ্রাম এলাকায় সিএনজিসহ ওই দুইজনকে আটক করতে সক্ষম হন তারা। পরে, স্থানীয় জনতা আটক দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪