বিশ্বনাথে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

Ayas-ali-Advertise
বিশ্বনাথে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার
বিশ্বনাথে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার।
বিশ্বনাথে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার
বিশ্বনাথে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের সালামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম শফিকুর রহমান। তিনি সালামপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে শফিকুর রহমানের বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিশ্বনাথ থানা পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক, একটি কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, একটি নানচাকু, একটি টিপ চাকু, দুটি দা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শফিকুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪