বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শীতকালীন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ

Ayas-ali-Advertise
বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শীতকালীন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ
বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা।
বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শীতকালীন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ
বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় শীতকালীন সময়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পৌর শহরের নতুন বাজার টিএনটি রোডের বিভিন্ন স্থানে স্তুপ হয়ে থাকা বর্জ্য অপসারণ ও ডাস্টবিন স্থাপন, বাসিয়া নদীর বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ এবং সুরমা নদীর সঙ্গে বাসিয়া নদীর সংযোগমুখ পুনঃখননের উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সৈয়দ বদরুছ ছালেকীন।

সভায় আরও উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আক্রামুল ইসলাম, মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪