জুলাই আন্দোলনে সিলেটবাসীর অবদান, গোটা দেশ অনুপ্রাণিত করেছে – নাহিদ

Ayas-ali-Advertise
জুলাই আন্দোলনে সিলেটবাসীর অবদান, গোটা দেশ অনুপ্রাণিত করেছে - নাহিদ
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে সিলেটবাসীর অবদান, গোটা দেশ অনুপ্রাণিত করেছে - নাহিদ
ছবি: সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আগামী আগস্টে ঢাকার শহিদ মিনারে জড়ো হয়ে নতুন বাংলাদেশের সংবিধান ও জুলাই সনদ আদায়ের জন্য আন্দোলন করা হবে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট মহানগরীতে জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সিলেটবাসী জুলাই আন্দোলনে যে অবদান রেখেছে, তা গোটা দেশকে অনুপ্রাণিত করেছে এবং এ জন্য সিলেটবাসীর প্রতি কাছে আমরা কৃতজ্ঞত । তিনি আরও বলেন, “সিলেট জেলায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক এটিএম তুরাবসহ ১৭ জন শহিদ হয়েছেন। আমরা তাদের অবদান ভুলিনি, তাদের রক্তের শপথ নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।”

এনসিপির পদযাত্রায় সিলেটবাসীর সমর্থন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সিলেটের শিক্ষার্থীরা যে সাহসিকতা ও সমর্থন প্রদর্শন করেছে, তা বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। এই সংগ্রামের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এনসিপি গঠিত হওয়ার পর আপনাদের এলাকার সন্তানরা এখানে এনসিপিকে শক্তিশালী করছে এবং সিলেটের আনাচে কানাচে আজ জনতার ভিড়।”

সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়ক আবু সাদেক মো. খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তৃতা দেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিনাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা দাশ, সিলেটের মূখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের মূখ্য নেতা ডা. এহতেশাম, জুলাই অভ্যুত্থানের স্লোগান মাস্টার বাকের, সিলেটের নেতা ডা. আব্দুল্লাহ প্রমুখ।

এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪