সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি ফারুক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে ইলিয়াসপত্নী লুনা বলেন, বিএনপি পরিবারের একজন নিবেদিন প্রাণ ব্যক্তিত্ব ফারুক মিয়ার মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ধার্মিক,পরোপকারী এবং প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
এছাড়া কৃষক দল নেতা ফারুক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।
কৃষক দল নেতা ফারুক মিয়া সোমবার (২১ জুলাই) ভোরের দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর নিজ বাড়িতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:: বিশ্বনাথে সাংবাদিক আশিক আলীর মাতৃবিয়োগ, শোক প্রকাশ





