ওসমানীনগরে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Ayas-ali-Advertise
ওসমানীনগরে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
প্রতীতি ছবি।
ওসমানীনগরে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
প্রতীতি ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনার চার দিন পর সোমবার রাত আনুমানিক ২টায় সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রাম থেকে এ অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি রহমতপুর গ্রামের এমলাক আহমদের পুত্র জীবন আহমদ (১৮)।

সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল মধ্যরাতে পরিবারের সদস্যরা ঘরে না থাকায় অভিযুক্ত জীবন আহমদ কিশোরীর বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর আক্রান্ত কিশোরী তার ফুফুকে বিষয়টি জানালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। তদন্তের ধারাবাহিকতায় রহমতপুর গ্রাম থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া নিশ্চিত করে জানান, “আসামিকে গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তদন্তের আলোকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪