বিশ্বনাথের প্রবীন ব্যবসায়ী ব্যবসায়ী, সাদা মনের মানুষ এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ফনি লাল দে (ফনি বাবু) আর নেই। শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে সিলেট শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
তিনি সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক লা দে’র বড় ভাই এবং বিশ্বনাথ পৌরসভার কাউপুর গ্রামের বাসিন্দা ও নতুন বাজারের ‘মেসার্স মানিক অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ওই দিন দুপুর ২টায় নিজ বাড়িতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া (দাহ) সম্পন্ন হয়।
ফনি বাবুর মৃত্যুতে বিশ্বনাথের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন— বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশিকান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণয়জয় বৈদ্য অপু, শ্রীশ্রী শনি বাড়ি সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় দে ও সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব ও সাধারণ সম্পাদক চন্দন দেব, প্রেসক্লাব সদস্য সুজিত দেব, উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব, সহ-সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব ও সাধারণ সম্পাদক রাশেন্দ্র দাশ রাজীবসহ আরও অনেকে।
আরও পড়ুন:: বিশ্বনাথে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।





