বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সেশনে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা, সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক।
বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ. বি. এম. বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রিয়াদের সানসিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদের ভাইস প্রিন্সিপাল দেলোয়ার হোসেন, বিশিষ্ট কবি ও লেখক শাহজাহান চঞ্চল, বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ মহসিন, প্রিন্স সাত্তাম ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহমুদুজ্জামান, জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার সভাপতি মো. ইসমাঈল, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আলীম উদ্দীন মাহমুদ, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. এরশাদ আলী, সহ-সভাপতি খালেদ শাহাব উদ্দিন, প্রবাসী সাংবাদিক ফোরামের উপদেষ্টা বশির আহমদ প্রমুখ।







