জেলা যুবদলকে স্বাগত জানিয়ে বালাগঞ্জ যুবদলের আনন্দ মিছিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট জেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুসহ সব নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বালাগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বালাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা সদরে এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বার।

বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশাহিদ আলী, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল আহমদ, উপজেলা যুবদল নেতা ও বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা যুবদলের সদস্য সুমিম আহমদ, শাহিন সেলিম, সোহেল তালুকদার, পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মকবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামিম আহমদ, বোয়ালজুড় ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহেল আহমদ, সহসাধারণ সম্পাদক এমরান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক সফিক আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ, সহ-সভাপতি লতিফুল হক শিমুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিছবা উদ্দিন, শাহ নেওয়াজ রাজিব, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিম, আঞ্জব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, ইলিয়াস মিয়া, সাবুল আহমদ, তাজুল ইসলাম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম খাঁন, সহ-সভাপতি কনাই মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪