গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পক্ষ থেকে সংগঠনের সাবেক সদস্য, সদ্য প্রয়াত গ্রিস প্রবাসী সেলিম আহমদের বোন, টিউমারজনিত অসুস্থ রেবা বেগমকে নগদ ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুদান হস্তান্তরকালে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের স্থানীয় প্রতিনিধি বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী মো. তজমুল আলী মুহুরি, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইব্রাহিম মিয়া, মফিজুল ইসলাম, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, তরুণ সমাজকর্মী আতিকুর রহমান লিটন, মাহদি চৌধুরী, মারুফ চৌধুরী, মো. হাবিবুর রহমান শিমুল, এমরান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।






