ফেইক ফেসবুক অ্যাকাউন্ট খুলে কুৎসা রটনার অভিযোগ, বিশ্বনাথে থানায় জিডি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে থাকা একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবি ও তথ্য সংগ্রহ করে ভুয়া (ফেইক) অ্যাকাউন্ট খুলে কুৎসা রটনা, আপত্তিকর মন্তব্য ও বিভিন্ন ধরনের লেখালেখির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিফন মিয়া।

বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্বনাথ থানায় জিডিটি করেন তিনি। জিডি নম্বর-২৩৮ (তারিখ: ৫ আগস্ট, ২০২৬)।

জিডিতে উল্লেখ করা হয়, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মনোফর আলীর ছেলে শিফন মিয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ‘বিশ্বনাথী দালাল’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। ওই অ্যাকাউন্ট থেকে তাঁর বিরুদ্ধে কুৎসা রটনা, আপত্তিকর মন্তব্য এবং বিভিন্ন ধরনের লেখালেখি করা হচ্ছে।

জিডিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের কারণে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। একই সঙ্গে ওই অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ‘বিশ্বনাথী দালাল’ নামের ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে তাঁর বা তাঁর পরিবারের ক্ষতিসাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪