সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (৫ আগস্ট) রাতে তাঁর কান্দিগ্রাম গ্রামের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কান্দিগ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মুহাম্মদ ওয়াব আলীর সভাপতিত্বে গ্রামের যুব সংগঠক সৈয়দুর রহমানের সঞ্চালনায় সভায় আগামী নির্বাচন ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুর রহিম।
সভায় বক্তারা গ্রামের ঐক্য ধরে রেখে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কাওছার আহমদের প্রার্থীতা চূড়ান্ত হলে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব ওয়াহাব উল্লাহ, কান্দিগ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমদ মিয়া, কান্দিগ্রামের আজিল মিয়া, মো. তুরন মিয়া, ময়না মিয়া, জলাল মিয়া, ক্বারী মো. রহিম উদ্দিন ও রাজন আহমদ রেশাদ।
মতবিনিময় সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।






