সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ মালিক বলেছেন, তাঁর নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে দেওয়া হবে না। অপরাধীদের সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অপরাধ ছেড়ে দিন, অন্যথায় এলাকা ছাড়ুন।’
তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামে সিলেট বিএডিসি’র (সেচ) উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক স্থানীয় মোরারবাজার-জনকল্যাণ সড়ক প্রশস্তকরণ এবং কলমপুর পর্যন্ত নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী রোটারিয়ান সাহিদুল হক সোহেল।
এ সময় কলুমা গ্রামের হাওরপাড়ে সদ্য নির্মিত সড়কের পাশে ৩১০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু ও যুবদল নেতা বুরহান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সিলেট বিএডিসি (সেচ)-এর উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আখতার হোসেন টুটুল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, বিএনপি নেতা মো. বাবরু মিয়া মেম্বার, ইয়াওর আলী, মিজানুর রহমান মির্জা, ইতালির নেপলস বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান বেগ, সংযুক্ত আরব আমিরাতের আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের সদস্য নাসির আহমদ, মুছলেখ আহমদ এবং বিএনপি নেতা অজুদ মিয়া, রুনু মিয়াসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন








