সিলেটে সিএনজি যাত্রী দম্পতিকে ‘ম’ল’ম পার্টি’র কায়দায় লুট : ৪ চোর গ্রে প্তা র

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট মহানগরীর ব্যস্ততম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী এক দম্পতিকে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে কোতোয়ালী মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রে প্তা র হয়েছে দুর্ধর্ষ এক চোরচক্রের ৪ সদস্য। ​ ​

গতকাল বহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন রোজভিউ হোটেলের সামনে থেকে রিকাবীবাজার যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট-থ-১৩-০১৯৫) ওঠেন মেহরুন বেগম (৩৯) ও তার স্বামী এইচ এ মঈনুদ্দিন (৬৫)। গন্তব্যে পৌঁছানোর আগেই অটোরিকশার ভেতরে থাকা অজ্ঞাত ৪ ব্যক্তি কৌশলে তাদের ওপর শক্তিশালী চেতনানাশক ঔষধ প্রয়োগ করে। ​মুহূর্তের মধ্যেই দম্পতি অচেতন হয়ে পড়লে তাদের কাছে থাকা ১৪ আনা ওজনের ১ জোড়া কানের দুল (যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা) এবং নগদ ২১ হাজার টাকা লুটে নেয় চক্রটি। এরপর অচেতন অবস্থায় তাদের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসের সামনে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

​ভুক্তভোগী মেহরুন বেগম থানায় অভিযোগ দায়ের করার পরপরই নড়েচড়ে বসে পুলিশ। কোতোয়ালী মডেল থানার এসআই অমিত সাহা ও তার সঙ্গের ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান শুরু করেন। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শেষ পর্যন্ত ঘটনার সাথে জড়িত চারজনকেই গ্রে প্তা র করতে সক্ষম হন তারা।

গ্রে প্তা র ৪ জন হলেন সিলেটের এয়ারপোর্ট থানার চৌকিদেখীর রংধনু-৬৫ গ্রামের মৃত আনার ছেলে নজরুল ইসলাম (৫০), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাঘবের (গড়েরগাঁও) গ্রামের (বর্তমানে সিলেটের কোতোয়ালী থানার ঝেরঝেরিপাড়ার শাহেদ মিয়ার কলোনীর বাসিন্দা) মৃত আবদুল ছাত্তারের ছেলে জাকির হোসেন (২৭), জকিগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের (বর্তমানে দক্ষিণ সুরমার বরইকান্দি ১ নাম্বার রোডের প্রাইমারি স্কুলের সামনের এলাকার বাসিন্দা) মৃ*ত কৃঞ্চ বিশ্বাসের ছেলে দিগেশ বিশ্বাস সুমন (৩০) ও কোতোয়ালী থানার টিভি গেটের অনামিকা-২৫ এর উসমান খাঁ’র ছেলে দেলোয়ার খা (৩৪)।

​পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দণ্ডবিধির ৩২৮/৩৭৯/৩৪ ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নাম্বার ৪০) দায়ের করা হয়েছে। গ্রে প্তা র আসামিদের আজ যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​সাধারণ যাত্রীদের সিএনজিচালিত অটোরিকশা বা গণপরিবহনে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা সুগন্ধি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪