পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির।
তিনি বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ সমিতি ইউএসএর সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির সাবেক সভাপতি ও প্রবাসী কমিউনিটি নেতা হিসেবে পরিচিত। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ এলাকার সাংবাদিকদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে এ উপহার পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঙ্গে মুঠোফোনে আলাপকালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুজিব আহমদ মনির প্রেসক্লাবের সকল সদস্যকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্বনাথের উন্নয়ন ও অগ্রগতিতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। একইসঙ্গে পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে আগামীর পথচলায় সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।





