বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন ইউকের উদ্যোগে ‘রামাদ্বান গিফট’ বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’-র উদ্যোগে উপজেলার দুই শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার রামাদ্বান গিফট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদির লুনা। বক্তব্যে তিনি বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছেন। সংকটের সময়ে তারা নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।’

​তিনি আরও বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতায় সিলেট-২ আসনকে একটি আধুনিক ও বৈষম্যমুক্ত এলাকায় রূপান্তর করা হবে। সমাজ থেকে অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জননেতা এম ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।’

​বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল মান্নান রিপন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্টা সামছুল ইসলাম, ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের ইউকে শাখার সাধারণ সম্পাদক আল-আমিন।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন।

​অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদস্য জামিল আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নুর উদ্দিন সামী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আসাদুজামান নূর আসাদ, তজম্মুল আলী রাজু, তারেক আহমদ খজির, ইমাম উদ্দিন, শাহ আমির উদ্দিন, তানিমুল ইসলাম তামিম, খালেদ মিয়া, সংগঠক ওয়াসিম উদ্দিন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহসভাপতি তাজুল ইসলাম সাজু, দিলোয়ার হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, দপ্তর সৎম্পাদক এবাদুল হক, ক্রিড়া সম্পাদক তামজিদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য তাজুল ইসলাম, হাসান আল-মামুন, উমায়ের আহমদ, নাবেদ উমর, রাকিব আলী, সাজ্জাদুল ইসলাম সাজু, মিশকাত আল-ফাতিন, জয়নুল ইসলাম, তাহমিদ আল আবির, শরিফ উদ্দিন আহমদ, এমাদুর রহমান ইমাদ, শিমুল আহমদ, শাহ্ উবাইদ রহমান, নিয়াজ আহমদ নাদিম প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বনাথের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীদের এই সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪