বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে দুই অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে দুই অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে দুই অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন।
বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে দুই অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে দুই অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকার টিএনটি রোড সংলগ্ন বাসিয়া নদীর তীরে গড়ে ওঠা দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে টিনশেডের নির্মিত দোকানঘর দুটি ভেঙে ফেলা হয়।

স্থানীয় প্রশাসন জানায়, আদালতের নির্দেশনা অমান্য করে এবং স্থানীয় সংসদ সদস্যের আপত্তি উপেক্ষা করে বাসিয়া নদীর দক্ষিণ পাড়ে সরকারি জমি দখল করে সম্প্রতি দুটি দোকানঘর নির্মাণ করা হয়। এর মধ্যে একটির মালিক দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলাম (৬৫) এবং অন্যটির মালিক পৌরসভার মুফতিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়া (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত থেকে শফিক মিয়া তার দোকানঘর নির্মাণকাজ শুরু করেন। নির্মাণ শেষে সেটি ভাড়াও দেন তিনি। তার পরপরই নূরুল ইসলাম একই স্থানে আরেকটি দোকানঘর নির্মাণ শুরু করেন এবং শুক্রবারের মধ্যে প্রায় কাজ শেষ করে ফেলেন। তবে প্রশাসনের অভিযানে শেষ পর্যন্ত স্থাপনাগুলো টিকেনি।

উচ্ছেদ অভিযানের সময় থানার একদল পুলিশ সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, সরকারি ভূমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাসিয়া নদীর দুই তীরের পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত দুটি রিট আদালতে বিচারাধীন রয়েছে। রায়ের পর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪