বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরীঘাটের ভিত্তি স্থাপন করলেন এমপি এমএ মালিক

Ayas-ali-Advertise
বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরীঘাটের ভিত্তি স্থাপন করলেন এমপি এমএ মালিক
বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরীঘাটের ভিত্তি স্থাপন করলেন এমপি এমএ মালিক।
বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরীঘাটের ভিত্তি স্থাপন করলেন এমপি এমএ মালিক
বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরীঘাটের ভিত্তি স্থাপন করলেন এমপি এমএ মালিক।
Facebook
Twitter
WhatsApp

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক বলেছেন, বালাগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। সেতু নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখানে ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বালাগঞ্জ উপজেলা সদরের বড়ভাঙ্গা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে এবং পৃথক একটি ঝুলন্ত সেতুর নির্মাণকাজও এগিয়ে চলছে।

তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা তাঁর অঙ্গীকার। তাঁর কোনো ভুল থাকলে সাংবাদিকরা সমালোচনা করার পূর্ণ অধিকার রাখেন বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য এমএ মালিক গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরিঘাট স্থাপনকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তাঁর দল ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের আলোকে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। সরকার, রাজনৈতিক দল ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে তবেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল নূর, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪