সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার-ভিডিপি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথ জোনাল অফিস, বিশ্বনাথ পিএফজি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দেওকলস ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং প্রকৌশলী আবু সাঈদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন মো. আব্দুল মজিদ উজ্জ্বল, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী কর্মকর্তা ননী গোপাল সরকার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান, ইউএনও কার্যালয়ের এইও মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং সদস্য সুজিত দেব।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-রাজনৈতিক দলের উদ্যোগে ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





