বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকে ছাত্র জমিয়তের সংবর্ধনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদকে উপজেলা জমিয়তের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ শাহেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ।

আরও বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা, ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রুবেল মিয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল, স্বেচ্ছাসেবক দল নেতা সুহেল আহমেদ ডেনি, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, আব্দুল মুত্তাকিন, কলেজ ছাত্রদল নেতা কামরান আহমদ,, নোমান আহমদ, এনামুল ইসলাম, হাসান আহমদ, ফাহিম আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সহসভাপতি মুসা আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ফয়েজ আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাবির আহমদ প্রমুখ।-প্রেসবিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪