ধানের শীষের সভায় যাওয়ার পথে বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

Ayas-ali-Advertise
ধানের শীষের সভায় যাওয়ার পথে বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
ধানের শীষের সভায় যাওয়ার পথে বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভায় মিছিল সহকারে যোগদানের পথে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমেদ চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজারে অনুষ্ঠিত ধানের শীষের জনসভার অদূরে হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাঁর সাথে থাকা নেতাকর্মী ও স্বজনরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুহেল আহমদ চৌধুরীর স্বজন সাংবাদিক মোহাম্মদ আলী শিপন। তাঁর মৃত্যুতে উপজেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে, সোহেল আহমদ চৌধুরীকে শেষবারের মতো দেখতে তাঁর বাড়িতে ছুটে যান সিলেট-২ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আমীর উদ্দিন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহোদর এম আসকির আলী, ইলিয়াস আলীর দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ অসংখ্য দলীয় নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রবাসী বিএনপি নেতৃবৃন্দসহ তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

পারিবারিক সূত্র জানা গেছে, সোহেল আহমদ চৌধুরী এক ছেলে সন্তানের জনক। আগামিকাল আড়াইটায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪