আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের পক্ষে ধানের শীষের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ সাহিদুল হক সোহেল। তিনি আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হোসেনপুর গ্রামে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
গ্রামের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা জিসাস যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবলু, সিলেট জেলা ছাত্রদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের নেতা শাহ আলম, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক খসরু মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ইফতেখার হোসেন সুমন, বুরহান উদ্দিন, নাহিদ আহমদ, জুলহান আহমদ, রুহেল আহমদ, নুফায়েছ আহমদ, আলমগীর আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মুছলেখ আহমদ, সাজু আহমদ প্রমুখ তাঁর সাথে ছিলেন। লিফলেট বিতরণকালে মোহাম্মদ সাহিদুল হক সোহেল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিককে ধানের শীষ মার্কায় ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয় লাভ করবে।








