বিশ্বনাথের জগদীশপুর গ্রামে ধানের শীষের সমর্থনে সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

​বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে সিলেট-২ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় গ্রামবাসির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

হাফেজ ফয়সল আহমদের ​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়।

পৌর যুবদলের সদস্য নাজমুল হোসেন শিমুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, উপজেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ তুলাই, বিএনপি নেতা জয়নাল আবেদীন ও মাওলানা ইসলাম উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে বশির আহমদ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের সবাইকে ঐক্যবদ্ধ কাজ করে যেতে হবে। জগদীশপুর গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সভা আয়োজন প্রমাণ করে যে, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।’-প্রেসবিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪