বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের হাজী রশিদ উদ্দিনের ছেলে, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ নেছার আহমদের জানাজার নামাজের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামিকাল শনিবার আছরের নামাজের পর রামপাশা ইউনিয়ন পরিষদের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাজায় উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ১৮ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স ছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষ নেছার আহমদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।






