বিশ্বনাথে শিম ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

Ayas-ali-Advertise
বিশ্বনাথে শিম ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
প্রতীকি ছবি।
বিশ্বনাথে শিম ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে একটি শিম ক্ষেত থেকে লেচু বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ২টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের একটি শিম ক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

লেচু বেগম একই ইউনিয়নের রহিমপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আবদুল লতিফের মেয়ে। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেচু বেগম অত্যন্ত সরল স্বভাবের মানুষ ছিলেন। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন বাড়িতে কাজ করতেন। শনিবার সকাল ৮টার দিকে চা-নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেতে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ২টার দিকে লাশ উদ্ধার করে।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনীক বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪