সিলেটের বিশ্বনাথ থানার দুটি পৃথক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মখলিছ আলী (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মখলিছ আলী বিশ্বনাথ পৌরসভার শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ মে দায়ের করা একটি মামলায় (নং–১৫) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ২০২০ সালের ২৮ মার্চ দায়ের করা অপর একটি মামলায় (নং–২২) একই ধারায় তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভুঁইয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।






