খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশ্বনাথ প্রেসক্লাবের দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশ্বনাথ প্রেসক্লাবের দোয়া মাহফিল
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশ্বনাথ প্রেসক্লাবের দোয়া মাহফিল।
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশ্বনাথ প্রেসক্লাবের দোয়া মাহফিল
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশ্বনাথ প্রেসক্লাবের দোয়া মাহফিল।
Facebook
Twitter
WhatsApp

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন। প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, যুক্তরাজ্যর রাজা চার্লস মনোনীত উইল্টশায়ারের ডেপুটি লেফট্যানেন্ট মাকরাম আলী আফরোজ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী গোলাম হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য বদরুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি মোছন আলী, ইনকিলাব মঞ্চ বিশ্বনাথের সদস্য সচিব আমজাদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিষ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম আশিকী, মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪