বিশ্বনাথে ৮ দলের লিয়াজোঁ কমিটির প্রচার মিছিল-সভা

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ৮ দলের লিয়াজোঁ কমিটির প্রচার মিছিল-সভা
বিশ্বনাথে ৮ দলের লিয়াজোঁ কমিটির প্রচার মিছিল-সভা।
বিশ্বনাথে ৮ দলের লিয়াজোঁ কমিটির প্রচার মিছিল-সভা
বিশ্বনাথে ৮ দলের লিয়াজোঁ কমিটির প্রচার মিছিল-সভা।
Facebook
Twitter
WhatsApp

আগামী ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশকে সফল করতে সিলেটের বিশ্বনাথে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জোহরের নামাজের পর উপজেলা লিয়াজো কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকার প্রবাসী চত্বর থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর ওপর গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন।

মিছিল শুরুর আগে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা লিয়াজো কমিটির সমন্বয়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান ও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শামীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আমীর উদ্দিন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিশ্বনাথ উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান।

কর্মসূচিতে বিশ্বনাথ উপজেলা লিয়াজো কমিটিতে অন্তর্ভুক্ত আন্দোলনরত ৮ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪