সিলেটে পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

Ayas-ali-Advertise
সিলেটে পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী
সিলেটে পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী।
সিলেটে পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী
সিলেটে পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাহিদা বেগম (২৩)। তিনি বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামের মইন উদ্দিনের মেয়ে। ঘটনায় জড়িত স্বামী রেজাউল করিমকে (৩৫) স্থানীয়দের সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আটক করেছে।

পুলিশ জানায়, সকালে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে সাহিদা বেগমের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রেজাউল করিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪