ওসমানীনগরে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Ayas-ali-Advertise
ওসমানীনগরে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
নিহত দুই মোটরসাইকেল আরোহীর। ছাব সংগৃহীত।
ওসমানীনগরে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
নিহত দুই মোটরসাইকেল আরোহীর। ছাব সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ইলাশপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে নাজমুল ইসলাম (৩২) এবং উমরপুর বাজার এলাকার বাসিন্দা আরশ আলী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার বিকেলে গোয়ালাবাজার থেকে মোটরসাইকেলে সিলেটের দিকে যাচ্ছিলেন নাজমুল ও আরশ। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর বটেরতল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয় এবং আরশকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর সন্ধ্যায় উত্তেজিত জনতা তাজপুর বাজার এলাকায় ঘাতক বাস আটক করে অগ্নিসংযোগ করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে বাসটি জব্দ করেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে গেলে ক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস আগুন নেভালে বাসটি থানায় আনা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪