বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, নি’খোঁ’জ’ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে কোমর বেঁধে ফের মাঠে নেমেছেন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৯ অগাস্ট) বিকেলে ওই দাবিতে ও দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিশ্বনাথ পৌরশহরে অনুষ্ঠিত হয় বিশাল গণমিছিল। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিল পরিণত হয় গণজোয়ারে। দীর্ঘদিন পর, হাজারো নেতাকর্মীর ‘ইলিয়াস-লুনা’ স্লোগানে কম্পিত হয় বিশ্বনাথের রাজপথ।
মিছিলের পূর্বে উপজেলার ৮টি ইউনিয়ন ও বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন জায়গা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে খন্ড খন্ড মিছিল রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে এসে জড়ো হয়। বিকেল সাড়ে ৪টায় ওই বিদ্যালয়ের মাঠ শুরু হয় মিছিল। এসময় এম. ইলিয়াস আলী ও তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনার নামের স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা পৌর শহর। মিছিলের নগরীতে পরিণত হয় বিশ্বনাথ। গণমিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে, প্রবাসী চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। ।
পথসভায় বক্তারা বলেন, জননন্দিত রাজনীতিবিদ, সিলেট-২ আসনের উন্নয়নের রূপকার এম. ইলিয়াস আলীর সাজানো বাগানকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা তাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা ইলিয়াস আলীর হাত ধরে জনপ্রতিনিধি হয়েছিলেন। আজকের জনসমুদ্র প্রমাণ করে, বিশ্বনাথের মাটি ইলিয়াস আলীর ঘাঁটি।
বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের একমাত্র যোগ্য কান্ডারী তাহসিনা রুশদীর লুনা। নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে জনগণ।
উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিলু মিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি ডা. মাহবুব আলী জহির, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদউদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শামছুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির আলী, সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক নুরুজামান, সাঈদ আহমদ, নুরুজামান জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এনামুল হক এনাম, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, মংলা মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ।
আরও পড়ুন:: বিশ্বনাথে দুর্ভোগের আরেক নাম দিঘলী খোজারপাড়া-মাধবপুর রাস্তা!







