বিশ্বনাথে অনুষ্ঠিত হলো জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান

Ayas-ali-Advertise
বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সম্মিলন
বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সম্মিলন।
বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সম্মিলন
বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সম্মিলন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই যোদ্ধাদের সম্মিলন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সম্মিলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধাদের উত্তরীয় পরিধান করানো হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, থানা অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই এবং বিশ্বনাথ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোশাহিদ আলী, শিক্ষার্থী ফয়ছল আহমদ, লায়েক আহমদ ও রাহিদ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুর রহমান মিলাদ। পরে জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমির মুহাম্মদ এমাদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ এবং জুলাই যোদ্ধা আমজদ আলী ও মাসুদ রানা চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪