বিশ্বনাথে যে মামলায় গ্রেফতার হলেন আ.লীগ নেতা আশিক আলী

Ayas-ali-Advertise
বিশ্বনাথে যে মামলায় গ্রেফতার হলেন আ.লীগ নেতা আশিক আলী
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিক আলী।
বিশ্বনাথে যে মামলায় গ্রেফতার হলেন আ.লীগ নেতা আশিক আলী
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিক আলী।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিক আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ অগাস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ পৌরসভার সেনারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিক আলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সেনারগাঁও গ্রামের মৃত হাজী ইছকন্দর আলীর ছেলে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী গুমের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রণক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা (যার নাম্বার ১০) দায়ের করেন উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর ছেলে হাবিবুর রহমান। ওই মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার আশিক আলী।এছাড়াও, ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্বনাথ পৌরশহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলা (যার নামার ১০) এবং পৌরশহরের আল-মদিনা হোটেল ভাংচুরের ঘটনায় দায়ের করা আরেক মামলারও এজাহারভুক্ত আসামী আশিক আলী। 

আশিক আলীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪