উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি হলেন ময়নুল

Ayas-ali-Advertise
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি হলেন ময়নুল
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি হলেন ময়নুল
Facebook
Twitter
WhatsApp

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের গভর্ণিং বডির ‘সভাপতি’ নির্বাচিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দপ্তর সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলীর একান্ত সচিব এবং সাবেক ছাত্রনেতা ময়নুল হক।

একই কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবনেতা মোহাম্মদ মোনায়েম খান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত স্মারক পত্রে তাদের নিয়োগের সত্যতা নিশ্চিত করা হয়। যা গত ২৮ জুলাই কলেজের অধ্যক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪