ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক, হাসপাতালে আরেকজন

Ayas-ali-Advertise
ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক, হাসপাতালে আরেকজন
ছবি:: সংগৃহীত।
ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক, হাসপাতালে আরেকজন
ছবি:: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করার সময় দুর্ঘটনায় এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রুম্মান আহমদ। মাত্র ২৩ বছর বয়সী রুম্মান বিমানবন্দরে আউটসোর্সিংয়ের মাধ্যমে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেট নগরীর খাদিমনগর ইউনিয়নের সাহেববাজার এলাকার লুসাইন গ্রামে। পিতার নাম আব্দুল কাদির।

আহত অপর টেকনিশিয়ানের নাম এনামুল। তিনি একই থানার মহালদিগ গ্রামের বাসিন্দা।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকা মেরামতের সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে দুই কর্মী গুরুতরভাবে আহত হন।

তাদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রুম্মানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সেখানে শয্যা না থাকায় তাকে দ্রুত রাগীব-রাবেয়া মেডিকেলে স্থানান্তর করা হয়। রুম্মানের চাচা

আব্দুল কাউয়ুম জানান, ওই হাসপাতালে আইসিইউতে ভর্তি করাতে ১০ থেকে ১৫ মিনিট সময় লেগে যায়। এরই মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে রুম্মান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আহত এনামুল বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিচালক হাফিজ আহমদ বলেন, “এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। সৌভাগ্যক্রমে বিমানবন্দর কিংবা কোনো ফ্লাইটের ক্ষতি হয়নি। এটি আমাদের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ ছিল। পুরো বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪