ব্রিটেনের অনার্সসহ আই.বি.এস.সি.-এর ওপর এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথের কৃতিসন্তান আনিকা জেসমিন। সোমবার (২১ জুলাই) ব্রিটেনের বার্টস এন্ড দ্য লন্ডন স্কুল অফ মেডিসিন এন্ড ডেন্টিস্ট্রি থেকে এ ডিগ্রি গ্রহণ করেন তিনি। আনিকা বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের বাসিন্দা এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক কবির মিয়া ও সৈয়দা নিশাতারা’র কন্যা। ৪ বোন ও ১ ভাইয়ের মধ্যে আনিকা জেসমিন সবার বড়।
নিজের সাফল্যের জন্য আনিকা জেসমিন ‘বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের’ অসামান্য অবদান রয়েছে দাবি করে শিক্ষাজীবনে আরও উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আত্মীয়-স্বজনসহ দেশবাসী ও প্রবাসীদের দোয়া কামনা করেছেন।
আরও পড়ুন:: বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিশ্বনাথ প্রেসক্লাবের শোক প্রকাশ





