বিশ্বনাথে আল হেরা ভাঙচুর মামলায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতার জামিন নামঞ্জুর

Ayas-ali-Advertise
বিশ্বনাথে আল হেরা ভাঙচুর মামলায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতার জামিন নামঞ্জুর
আ’লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতার জামিন নামঞ্জুর।
বিশ্বনাথে আল হেরা ভাঙচুর মামলায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতার জামিন নামঞ্জুর
আ’লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতার জামিন নামঞ্জুর।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলার আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে প্রেরিত নেতাকর্মীরা হলেন—বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা রুকন মিয়াজী, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমদ, যুবলীগ নেতা শাহ আলম খোকন ওরফে খোকন মিয়া, বেলাল আহমদ ওরফে রাজা, ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান, রাজন মিয়া ও শেখ সাদ্দাম।

জামিন আবেদন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাঈমা খানম শাহ।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, ১৮ আগস্ট আল হেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে অভিযুক্ত করা হয়। মামলার নম্বর—৭৬/২০২৪ইং।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪