ধারাবাহিকভাবে ৪০ দিন নামাজ পড়ায় বিশ্বনাথে কিশোর ও তরুণদের পুরস্কার প্রদান

Ayas-ali-Advertise
ধারাবাহিকভাবে ৪০ দিন নামাজ পড়ায় বিশ্বনাথে কিশোর ও তরুণদের পুরস্কার প্রদান
ধারাবাহিকভাবে ৪০ দিন নামাজ পড়ায় বিশ্বনাথে কিশোর ও তরুণদের পুরস্কার প্রদান।
ধারাবাহিকভাবে ৪০ দিন নামাজ পড়ায় বিশ্বনাথে কিশোর ও তরুণদের পুরস্কার প্রদান
ধারাবাহিকভাবে ৪০ দিন নামাজ পড়ায় বিশ্বনাথে কিশোর ও তরুণদের পুরস্কার প্রদান।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ধারাবাহিকভাবে ৪০ দিন নিয়মিত নামাজ আদায় করায় ৩০ জন কিশোর ও তরুণকে পুরস্কৃত করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের বায়তুল মা’মুর জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ মহতি কার্যক্রম সম্পন্ন করা হয় আব্দুল মন্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউ.কের পক্ষ থেকে।

জানা গেছে, চলতি বছরের শবে বরাতের পর থেকে কারিকোনা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার শিশু-কিশোরদের পাঁচ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে ৪০ দিন নিয়মিত ২শত ওয়াক্ত নামাজ তাকবীর ওয়ালার সাথে পড়ার একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে আব্দুল মন্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউ.কে। কারিকোনা পঞ্চায়েত কমিটির তত্ত্বাবধানে ও ফুলকুঁড়ি সংঘের ব্যবস্থাপনায় ১০ থেকে ২০ বছর বয়সী প্রায় অর্ধশতাধিক কিশোর ও তরুণ অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়।

সফলভাবে ৪০ দিন নিয়মিত নামাজ আদায় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মন্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউ.কের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমিউনিটি নেতা আব্দুর রহিম রঞ্জু।

কারিকোনা পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন এবং ব্যাংকার ফয়জুল ইসলাম।

ফুলকুঁড়ি সংঘের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের অনুষ্ঠানটি সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোছাবাবির, গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী তৈমুছ আলী, হাজী নুরুল ইসলাম, হাজী বাবুল মিয়া, আব্দুস শহীদ এবং ফুলকুঁড়ি সংঘের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, উপদেষ্টা হুসিয়ার আলী ও আবুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী সুহেল আহমদ রনি, ফুলকুঁড়ি সংঘের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক শামছুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আখলিছ আলী সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুপন, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, সহ-কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সহ-প্রচার সম্পাদক জুবেদ আহমদ, ফয়জুল ইসলাম অপু, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ শাওন, সহ-ক্রীড়া সম্পাদক আলীম উদ্দিন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খালেদ, সহ-সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, মাহিনুর রহমান, পাঠাগার সম্পাদক এনামুল হক, সহ-পাঠাগার সম্পাদক আবু সাঈদ মোস্তফা, মাহমুদুর রহমান সারু, সদস্য ফখর উদ্দিন, আশরাফুল ইসলাম তানভীর ও আমিনুর ইসলাম আবির প্রমুখ।

প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ৪০ দিন ২শত ওয়াক্ত নামাজ তাকবীর ওয়ালার সাথে আদায় করে প্রথম স্থান অর্জন করেন ছয়জন কিশোর- তারা হলন, এহসানুল হক, তোফায়েল আহমদ, আবদুল্লাহ আল মামুন, আবু তাহিদ, সৈকত হাওলাদার ও সৌরভ হাওলাদার। তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে বড় টেবিল ফ্যান ও একটি করে জায়নামাজ প্রদান করা হয়।

১৯৪ ওয়াক্ত নামাজ আদায় করে দ্বিতীয় স্থান অর্জন করেন জিল্লুর রহমান এবং ১৮৫ ওয়াক্ত নামাজ আদায় করে তৃতীয় স্থান অর্জন করেন রামিম আহমদ। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরাও একটি করে টেবিল ফ্যান ও একটি করে জায়নামাজ পেয়েছেন।

এছাড়া ৫০ ওয়াক্তের অধিক নামাজ আদায়কারীদের প্রত্যেককে উপহার হিসেবে একটি করে জায়নামাজ প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪