আল-হেরা ভাঙচুর মামলা- বিশ্বনাথে আরও এক পলাতক আসামি গ্রেফতার

আল-হেরা ভাঙচুর মামলা- বিশ্বনাথে আরও এক পলাতক আসামি গ্রেফতার
আল-হেরা ভাঙচুর মামলা- বিশ্বনাথে আরও এক পলাতক আসামি গ্রেফতার
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে হামলা ও ভাঙচুর মামলার পলাতক আসামি উপজেলা আওয়ামী লীগ নেতা সুজন মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে জানাইয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।

গ্রেফতারকৃত সুজন মিয়া পৌর সভার জানাইয়া গ্রামের আবদুল মালিকের ছেলে।

পুলিশ জানিয়েছে, বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে সংঘটিত হামলা ও ভাঙচুরের মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, গ্রেফতার হওয়া সুজন মিয়ার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় দুই সপ্তাহ পর, ১৮ আগস্ট, শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪