বিএনপি নেতা মজম্মিল আলীর ৭ বছরের কারাদণ্ড ও জরিমানা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বিশ্বনাথ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা মজম্মিল আলীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারিক আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডবিধি ১৮৬০ এর ১২৪(ক)/১৪৩/১৪৭/১৪৮/৩৪১/৩৪২/৪২৭ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত মজম্মিল আলীসহ মামলার অন্যান্য আসামিদের একই সাজা প্রদান করেন।

মজম্মিল আলী ২০২৩ সালের মাঝামাঝি যুক্তরাজ্যে যাওয়ার আগে যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং বিশ্বনাথ পৌর শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির হয়ে সক্রিয় ভূমিকা পালন করার কারণে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ছাত্রলীগের একাধিক হামলার শিকার হন। পরবর্তীতে তাকে একটি ‘মিথ্যা মামলায়’ জড়ানো হয় বলে দাবি করেছে তার পরিবার। মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ প্রায়ই তার বাড়িতে অভিযান চালায়।

উল্লেখ্য, রায় কার্যকর করতে ইতোমধ্যে বিচারিক আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪