বিশ্বনাথ উপজেলা স্বাস্থ‌্য কর্মকর্তার করোনা সনাক্ত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলা স্বাস্থ‌্য কর্মকর্তার (টিএইচও) করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। তিনি ৪ মে সেচ্ছায় শরীরের নমুনা পরীক্ষা করালে আজ রোববার রিপোর্ট আসে তার করোনা পজেটিভ। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ নেই।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, আক্রান্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। ওই চিকিৎসক নমুনা টেস্টের আগ থেকেই হাসপাতালে অবস্থান করছেন।

এনিয়ে প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৩।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪