বাউসী এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বাউসী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ট্রাস্টের উদ্যোগে ও স্কুল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এবং ছাত্রনেতা মাহমুদুল করিম মঞ্জুর ও আলী আকবর জাহেদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ সেলিম আহমদ, বাউসী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাবেক কোষাধ্যক্ষ সানু মিয়া, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে সদস্য ফারুক মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন তাহমিদ খান ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুন্নী সেনাপতি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া, আয়াছ মিয়া, সংগঠক সায়েদ মিয়া, সাইদুল ইসলাম, সিজিল মিয়া, তুরণ মিয়া, আশরাফ মিয়া, রুহেল মিয়া, কামরুল ইসলাম, সেলিম মিয়া, আবু সুফিয়ান রুবেল, নানু মালাকার, মিনার বেগ, আবু ইউসুফ হেলাল, সাজেদ মিয়া, ইউসুফ মিয়া প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪