বিশ্বনাথে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে মাসিক মাটিজুরা বার্তার সৌজন্যে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে পিইসি উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব নজরুল ইসলাম হান্দু মিয়ার সভাপতিত্বে ও মাসিক মাটিজুরা বার্তার সম্পাদক আহমদ আলী হিরনের পরিচালনায় ্এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সিঙ্গেরকাছ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শাহজালাল মডার্ন একাডেমীর প্রিন্সিপাল এইচএম আরশ আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইরন মিয়া, গোলাম হোসেন, সংগঠক বিভাংশু গুণ বিভু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গেরকাছ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফিয়া বেগম, শাহিনুর রহমান, আমিনা খাতুন, স্বপ্না রানী দে, রোজিনা আক্তার লিজা, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আবুল কাশেম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন কৃতি ছাত্র শাহিন ইসলাম ফরহাদ ও সঙ্গীত পরিবেশন করেন কৃতি ছাত্রী আফছানা বেগম। অনুষ্ঠানে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাসিক মাটিজুরা বার্তার সম্পাদক আহমদ আলী হিরন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪