বিশ্বনাথে প্রবীণ বিএনপি নেতা নজির মিয়ার ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসা ও গোমরাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নজির মিয়া (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আজ বিকেল বাদ আছর গোমরাগুল ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর পুত্র বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪