বিশ্বনাথে সূর্য শিখা সমাজকল্যাণ সংস্থার বৃত্তি বিতরণ সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে সূর্য শিখা সমাজকল্যাণ সংস্থার প্রাথমিক শিক্ষবৃত্তি পরীক্ষা-২০১৯ এর বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আল-ফালাহ একাডেমি এন্ড প্রিন্সিপল উইমেন্স কলেজ হলরুমে বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আল-ফালাহ একাডেমি এন্ড প্রিন্সিপল উইমেন্স কলেজের অধ্যক্ষ ওয়ারিদ উল্লাহ।

সংস্থার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন দেওকলস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমএ রহিম। সংস্থার সাবেক সভাপতি মামুনুর রশীদ ও সদস্য ইমন মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রিন্সিপল উইমেন্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, আল-ফালাহ একাডেমি পরিচালনা কমিটির সভাপতি এমাদ উদ্দিন খান, সূর্য শিখা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি ইছবর আলী, উপদেষ্ঠা সদস্য জামাল উদ্দিন, আবদুর রহিম মাহিন।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্ঠা সদস্য মবশ্বির আলী, নাসির উদ্দিন কর্ণেল, যুক্তরাজ্য প্রবাসী এমরান আহমদ, বরুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুশনা বেগম, আব্দুল আহাদ, মাসুক মিয়া, লুৎফুর রহমান, এনাম উদ্দিন মামুন মিয়া, আজাদ মিয়া, সংস্থার সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, সহ প্রচার সম্পাদক নাজিম আহমদ, রিপন আহমদ, মুজিব, কামরুজ্জামান, কাওসার, খয়রুল, রিজন, দিপু, শিপু, জুবেল, রুবেল প্রমুখ।

আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে সনদ, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪