বিশ্বনাথে প্রবাসী রইছ আলীর অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব রইছ আলীর অর্থায়নে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামে আনুষ্ঠানিকভাবে এলাকার তিন শতাধিক লোকের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

আলহাজ্ব তছির আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রবাসে থেকেও তারা নিজেদের কষ্টার্জিত টাকা দেশের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছেন। রইছ আলী মতো এলাকার উন্নয়নে এগিয়ে আসতে তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব রইছ আলী উরফে আছকির আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দাল মিয়া, স্থানীয় ওয়ার্ডে মেম্বার ছোরাব আলী, পর্তুগাল প্রবাসী জুয়েল মিয়া, সংগঠক আল আমিন হাসান, আমিনুল ইসলাম ফখরুল।

কম্বল বিতরণ শেষে প্রবাসীর পিতা মরহুল হাজী ইসমাইল আলী ও মাতা মরহুমা চাঁন বিবির রুহের মাগফেরাত কামানায় মোনাজত পরিচালনা করেন নতুজ হাবড়া বাজার দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠক আনহার উদ্দিন, আব্দুল মন্নান, শাওন মিয়া, আলতাব হোসেন, তুফায়েল আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪