বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ও বিশিষ্ট ট্রাভেলস্ ব্যবসায়ী অজিত কুমার পাল (৫০) পরলোক গমন করেছেন। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ২টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অজিত কুমার পাল বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত ফনি ভূষন পালের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল কুমার পালের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।





